উইন্ডিজের দুর্দশা কাটছে না, এবার শিকার কিউইদের

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, ১৩:৪৩ আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:১২

অন্য দুই ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বজুড়ে দলটির খেলোয়াড়ের দাপটও সে কথাই বলে। তবে ক্যারিবিয়ান বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলকে উপেক্ষিত রেখে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বেশি মনোযোগী। তারই ছাপ পড়ছে ক্যারিবিয়ান ক্রিকেটে। টি-টোয়েন্টিতে একের পর এক হার দেখছে তারা। যার সর্বশেষটি নিউজিল্যান্ডের বিপক্ষে।

ভারতের কাছে কুড়ি ওভারের সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা তিন হারের ক্ষত নিয়ে কিউইদের মুখোমুখি হয়েছিল ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে। কিন্তু কিংস্টনের প্রথম টি-টোয়েন্টিতেও একই পরিণতি। সফরকারীদের কাছে হেরেছে ১৩ রানে। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের ৫ উইকেটে ১৮৫ রানের জবাবে ক্যারিবীয়রা করতে পারে ৭ উইকেটে ১৭২ রান। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা।

সাবিনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় কিউইরা। মার্টিন গাপটিল ধীরগতিতে ব্যাট করলেও ঝড় তোলেন ডেভন কনওয়ে। এই ব্যাটার ২৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪৩ রান। তার আগেই অবশ্য ১৬ রান করে ফিরে যান গাপটিল। এরপর কেন উইলিয়ামস ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৪৭ রানের ইনিংস। গ্লেন ফিলিপস (১৭) ও ড্যারিল মিচেল (১৬) বেশিদূর যেতে পারেননি।

নিউজিল্যান্ডের বড় স্কোরের পথে সবচেয়ে বেশি অবদান জিমি নিশামের। শেষ দিকে ব্যাট হাত তাণ্ডব চালিয়েছেন তিনি। বাঁহাতি ব্যাটার ১৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ৩৩ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ওডেন স্মিথ। এই মিডিয়াম পেসার ৪ ওভারে ৩২ রানে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট জেসন হোল্ডার ও ওবেড ম্যাকয়ের।

১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে শামারাহ ব্রুকস ৪২ রান করলেও তার ব্যাটিং ছিল মন্থর। তবে শেষ দিকে রোমারিও শেফার্ড ও স্মিথ জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিলেন তারা। যদিও পারেননি। শেফার্ড ১৬ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩১ রানে। আর স্মিথ ১২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ২৭ রানে।

নিউজিল্যান্ডের জয়ের নায়ক মিচেল স্যান্টনার। বল হাতে দুর্দান্ত একটা দিন কাটিয়েছেন বাঁহাতি স্পিনার। ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

/কেআর/
সম্পর্কিত
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
সর্বশেষ খবর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ