আইপিএলে শূন্যতে আউট হওয়ায় চড় খেয়েছিলেন টেলর!

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৯:৩০আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:১৬

রস টেলরের আত্মজীবনী প্রকাশের পর থেকে বিস্ফোরক সব তথ্য বের হচ্ছে। শুরুর দিন নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ণবাদের কথা শোনা গিয়েছিল। এবার জানা গেলো আইপিএলে তার অপমানজনক এক অধ্যায়ের খবর। গুরুতর সেই অভিযোগে তিনি দাবি করেছেন, একবার শূন্যতে আউট হওয়ায় রাজস্থান রয়্যালসের মালিক চড় মেরেছিলেন তাকে!

নিউজিল্যান্ড ব্যাটারের লেখা বইটির নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। প্রথম দিনের মতো এই তথ্যটিও বিস্মিত করেছে সকলকে। পিটিআইয়ের করা রিপোর্ট থেকে জানা গেছে ওই বইয়ের অজানা আরেকটি তথ্য। ঘটনাটি ২০১১ সালের আইপিএলের। আর চড় মারার কাণ্ডটি করেছিলেন রাজস্থানেরই এক মালিক। রস লিখেছেন, ‘‘রয়্যালসের এক মালিক তখন আমাকে বলেছিল, ‘রস তোমাকে শুধু ডাক মারার জন্য আমরা মিলিয়ন ডলার দেই না’। কথাটি বলেই সে আমার মুখের ওপর তিন-চারবার চড় মেরেছিল।’’ 

ঘটনাটি ঘটেছিল ম্যাচের পর। ওই সময় তার দলের নেতৃত্বে ছিলেন শেন ওয়ার্ন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাট করার সময় রস ১৯৫ রানের জবাবে খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন।

ম্যাচ শেষে টিম হোটেলের ছাদে কাণ্ডটি ঘটান রাজস্থানের ওই মালিক। যার নাম তিনি প্রকাশ করেননি। তখন টিমের সবাই, ম্যানেজমেন্টের লোকরা উপস্থিত ছিল। ছিলেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লিও (ওই সময় শেন ওয়ার্নের বান্ধবী)।

টেইলর ওই ঘটনার কথা তুলে ধরে আরও লিখেছেন, ‘ঘটনার সময় তিনি হাসছিলেন। চড়গুলো জোরে ছিল না, কিন্তু আমি নিশ্চিত পুরো ঘটনাটা অভিনয়ও ছিল না। এ নিয়ে কোনও ইস্যু তৈরি করতে চাইনি। কিন্তু আমি ভাবতেই পারি না একটা পেশাদার ক্রীড়া পরিবেশে এমনটা হচ্ছে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী