সেরা দশে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ২০:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:১৮

জিম্বাবুয়ে সফর শেষে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। ৬ ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসারের অবস্থান এখন দশ নম্বরে। আজ (বুধবার) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। 

মোস্তাফিজের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি মোস্তাফিজ। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্রামের পর শেষ ম্যাচে ফিরে ভালো করেন এই পেসার। ১৭ রান খরচ করে নেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পরই সেরা দশে ফিরলেন তিনি। এর আগেও সেরা দশে ছিলেন মোস্তাফিজ। ২০১৮ সালে তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ছিল পাঁচ নম্বর।

এছাড়া দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতে ফেরা তাইজুল ইসলামের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ১৮ ধাপ এগিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান এখন ৫৩ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। 

তাইজুলের উন্নতি হলেও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নিচে নেমে গেছেন। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ ৩৫ থেকে নেমে গেছেন ৩৪ নম্বরে। মুশফিকুর রহিম ২১ ও সাকিব আল হাসান আছেন ৩২তম স্থানে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম