বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে খেলা হচ্ছে না সামির

স্পোর্টস ডেস্ক 
০৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:০৬

বাংলাদেশের মতো চোট হানা দিয়েছে ভারতীয় দলেও। লাল-সবুজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সামি। কাঁধের ইনজুরিতে তার টেস্ট সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। ওয়ানডে দলে আপাতত তার জায়গায় এসেছেন তরুণ পেসার উমরান মালিক।

চোট পাওয়া সামি এখন বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনুশীলন করতে গিয়ে সামি চোট পেয়েছেন।

সামি ছাড়া টেস্টে অনিশ্চিত রবীন্দ্র জাদেজাও। সেপ্টেম্বরে হাঁটুর সার্জারির পর এখনও ‍পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এই অবস্থায় বাংলাদেশ সফরে থাকা ভারতীয় ‘এ’ দলের বামহাতি স্পিনার সৌরভ কুমার তার সম্ভাব্য বদলি হিসেবে খেলতে পারেন।

টেস্টে সামি যদি খেলতে নাই পারেন তাহলে ‘এ’ দলের হয়ে খেলতে আসা নবদীপ সৈনি কিংবা মুকেশ কুমার তার জায়গায় বিবেচিত হতে পারেন। বাংলাদেশ সফরে প্রথম ম্যাচে সৈনি ৪টি উইকেট নিয়েছেন, মুকেশ তিনটি। 

কাল ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ১০ ডিসেম্বর। এরপর ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর।

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী