সিইও হিসেবে সাকিবকে আমন্ত্রণ বিসিবির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২২:৩৩

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান। গালফ অয়েলের অফিসে বসেই সাকিব জানিয়েছিলেন, বিপিএলের সিইওর দায়িত্ব পেলে দুই মাসের মধ্যেই বিপিএলের সব অসংগতি দূর করে দেবেন তিনি।

বাঁহাতি অলরাউন্ডারের এই ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বিপিএলের নানামুখী সমস্যার সঙ্গে একমত পোষণ করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
 
গালফ অয়েলে সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে সাকিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বিপিএলের সিইও হলে আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। পুরনো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার ড্রাফট হবে, ফ্রি টাইমে বিপিএল হবে। আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

সাকিবের এই কথার পরিপ্রেক্ষিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। শুক্রবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সাকিবকে আগামী বছর সিইও হিসেবে দায়িত্ব নিতে বলেছেন তিনি, ‘সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে ওয়েলকাম জানাই। ও (সাকিব) বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। ও আগ্রহ প্রকাশ করেছে। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক। বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক।’
 
আপনারা কি সাকিবকে স্বাগত জানাবেন, এমন প্রশ্নে শেখ সোহেল বলেছেন, ‘অবশ্যই ওয়েলকাম করবো। এখন তো সে খেলোয়াড় হিসেবে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।’

সাকিব বিপিএলের সমালোচনা করে বলেছিলেন, ‘বিপিএল থেকে প্রিমিয়ার লিগ নিয়ে মানুষের আগ্রহ থাকে। বিষয়টি নিয়ে বিপিএলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক সাকিবকে খোঁচা দিলেন, ‘আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা মিস দেয়। কিন্তু বিপিএল তো কখনও মিস দেয় না। ওকে যদি পাল্টা প্রশ্ন করি, ‘প্রিমিয়ার ডিভিশনের তো অনেক খেলা খেলেনি। বলছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে বিপিএল খারাপ। কিন্তু বিপিএলের কোনও আসরের খেলা তো বাদ দেয়নি। প্রিমিয়ার ডিভিশন তো অনেক সময় খেলে না।’

আরও পড়ুন:
দায়িত্ব পেলে ২ মাসে বিপিএলকে বদলে দেবেন সাকিব

/আরআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি