নাসিমের ৫ উইকেটের পর তিন ফিফটিতে জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৫৯

ওয়ানডেতে নিজেদের একটা ধাঁচ তৈরি করেছে পাকিস্তান। প্রতিপক্ষকে সাধ্যের মধ্যে বেঁধে ফেলা। তার পর প্রতিপক্ষসহ সবার মাঝে এটা ছড়িয়ে দেওয়া যে রান তাড়া করতে গিয়ে তারা আসলেই ধুঁকছে। কিন্তু পরে রান তাড়ায় মুন্সিয়ানা দেখিয়ে নিশ্চিত করছে অনায়াস জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও যেমন কিউইদের ২৫৫ রানে আটকে রেখে ১১ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান।  

করাচিতে টস জিতে শুরুতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে তাদের ৯ উইকেটে ২৫৫ রানে আটকে রাখার মূল কৃতিত্ব পেসার নাসিম শাহর। ব্যাক-টু ব্যাক ম্যাচে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। ৫০ পার হতে পারেনি কোনও কিউই ব্যাটারই। সর্বোচ্চ ৪৩ রান করেছেন মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে। ৪২ রান করেছেন টম ল্যাথাম। নাসিম ৫৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরাও তিনি। ৪২ রানে দুটি নেন উসামা মির।

তার পর ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে নিশ্চিত করেছে জয়। ওপেনার ফখর জামান ৭৪ বলে ৫৬ রান করেছেন। বাবর আজম ৬৬ রান করে ফিরলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন রিজওয়ান। ৮৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়ের মার।

কিউইদের হয়ে ৪৪ রানে দুটি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। একটি করে উইকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
ঢাবির সাম্প্রতিক ঘটনা তদন্তে ৩ কমিটি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর