সিলেটে বিপিএল দেখা যাবে ২০০ টাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২৯

আগামী শুক্রবার সিলেটে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স।  সিলেটে চার দিনে সবমিলিয়ে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে সিলেটে বিক্রয় হবে ম্যাচ টিকিট। ঢাকা, চট্টগ্রামের মতো সিলেটেও স্ব-শরীরে উপস্থিত থেকে টিকিট কিনতে হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটে সামনে অস্থায়ীভাবে নির্মিত  রিকাবিবাজার কাউন্টারে পাওয়া যাবে বিপিএলের টিকিট।

মাঠে বসে দর্শকরা খেলা দেখতে চাইলে সর্বনিম্ন খরচ করতে হবে ২০০ টাকা। সর্বোচ্চ খরচ হবে ১৫শ টাকা। ২০০ টাকা খরচ করে পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে দেখা যাবে বিপিএলের ম্যাচ। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫শ টাকা। এছাড়া ক্লাব হাউজে ৫০০ ও পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা ধরা হয়েছে।

 

 

 

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
আগ্রাসী পেস বোলিং ফেরাতে ১ লাখ ডলার দিতেও রাজি শোয়েব!
বাংলাদেশকে গুঁড়িয়ে ১৩০ বছরের যে রেকর্ড নিজের করে নিয়েছেন হারমার
সাকিব-তামিমদের পেছনে ফেলে যে রেকর্ডে দ্রুততম মুশফিক-লিটন
সর্বশেষ খবর
ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন
ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন
‘এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায়, বাজার সারতে হয় কাটছাঁট করে’
‘এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায়, বাজার সারতে হয় কাটছাঁট করে’
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট