লিটনকে নিয়ে স্বস্তির খবর দিলো কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১০

মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে হাতে আঘাত পেয়েছিলেন লিটন দাস। আঘাতটা বেশি হওয়ায় পরে আর খেলতেই নামেননি। এই চোট নিয়ে শঙ্কা দেখা দিলে পরে স্বস্তির খবর দিয়েছে ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার ২১১ রানের বড় লক্ষ্যে খেলতে নামার পরই চোট ধাক্কা খায় কুমিল্লা। প্রথম ওভারে পেসার শফিকুল ইসলামের দ্বিতীয় বল ডান গ্লাভসের অরক্ষিত অংশে লাগলে ব্যথায় ছটফট করতে থাকেন লিটন। তাতে মাত্র ২ বল খেলা ওপেনার রিটায়ার্ড হার্ট হয়েছেন সঙ্গে সঙ্গে। এর পর আর মাঠেই নামেননি। তার পরেও কুমিল্লা জনসন চার্লসের ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে।

লিটনের চোট নিয়ে তখন শঙ্কা থাকলেও আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম জানিয়েছেন, লিটনের চোট গুরুতর নয়। তিনি আরও বলেছেন, ‘আমরা তার পরীক্ষা করেছি। কব্জি ও হাতের স্ক্যানও করা হয়েছে। সৌভাগ্যবশত কোনও ধরনের ফ্র্যাকচার বা আঘাতের চিহৃ পাইনি। তাকে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। আশা করছি, পরের ম্যাচে আমরা তাকে ফিরে পাবো।’

/এফআইআর/      
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সর্বশেষ খবর
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার