বাংলাদেশ সফরে আসছেন না জশ লিটল

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৩

জাতীয় দল বাদ দিয়ে টি-টোয়েন্টি লিগ বাছাইয়ের হিড়িক পড়েছে ক্রিকেটারদের। ইংল্যান্ডই যেমন অনেককে বাদ দিয়ে বাংলাদেশ সফরে আসছে। একই বিষয় ঘটছে আয়ারল্যান্ডের বেলাতেও। টি-টোয়েন্টি লিগ বেছে নেওয়ায় মার্চে বাংলাদেশে আসছেন না পেসার জশ লিটল। 

আয়ারল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ডের পর পরই বাংলাদেশ সফরে আসছে। সূচি অনুযায়ী তিন ওয়ানডের সঙ্গে তারা সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে। তার পর খেলবে একটি টেস্ট ম্যাচ।

ক্রিকবাজকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা জশ লিটল প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তিনি বলেছেন, ‘গত ১৮-১২ মাস লিটলের চমৎকার কেটেছে। আর সেটা প্রমাণ করে বিভিন্ন লিগে তার ডাক পাওয়া। দক্ষিণ আফ্রিকান লিগ থেকে শুরু করে আইপিএল এবং পিএসএলে সুযোগ পাওয়া সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আমরা তাকে বাংলাদেশ সফরে মিস করবো।’

বালবার্নি আরও জানিয়েছেন, লিটল টেস্টের জন্য শ্রীলঙ্কা সফরেও যাবেন না। তবে মে মাসে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে সুপার লিগের ম্যাচে ঠিকই খেলবেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট সফরে সে থাকবে না। তবে মে মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সুপার লিগে খেলতে ঠিকই দলে ফিরবে।’  

এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে আসছে আয়ারল্যান্ড। ২০০৮ সালে শুধু তিন ওয়ানডের জন্য বাংলাদেশ সফর করেছিল। একটি টেস্ট দিয়ে আয়ারল্যান্ড আবার দীর্ঘ বিরতির পর সাদা পোশাকেও ফিরছে। যা আবার বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

১৮ মার্চ- প্রথম ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২০ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৩ মার্চ- তৃতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

 

২৭ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২৯ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৩১ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

 

৪ এপ্রিল- একমাত্র টেস্ট, ভেন্যু- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী