ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২

আজ (মঙ্গলবার) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা লিটন দাসও মাতৃভাষা দিবসকে স্মরণ করেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

পেস সেনশেসন তাসকিন আহমেদ একুশকে অহংকার হিসেবে উল্লেখ করেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোনও সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।’

মুমিনুল হক লিখেছেন, ‘মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য। সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন