যুব ওয়ানডেতে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ২২:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২২:০৬

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর নেই। টলারেন্স ওভালে শাহরিয়ার সাকিবের দল পাত্তাই পায়নি। ২৭২ রানের লক্ষ্যে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে তারা। হারের ব্যবধান ১৫৮ রানের।

সোমবার টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে নেমে সোহেল খানের অপরাজিত সেঞ্চুরি ও ওপেনার সুলিমান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭১ রান করে আফগানরা। ১১৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ১০০ রানে অপরাজিত ছিলেন সোহেল। ৬০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন সুলিমান। এছাড়া ৬৪ বলে ৪৩ রান করেন মোহাম্মদ হারুন।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিক।

বড় লক্ষ্যে নেমে ইয়ামা আরব ও ফারিদুন দাউদজাইয়ের বোলিংয়ে টালমাটাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একশ রান তোলাই শঙ্কার মধ্যে ছিল। জিশান আলম সর্বোচ্চ ২৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে শিহাব জেমসের ব্যাটে। ২৭তম ওভারেই অলআউট তারা।

ইয়ামা সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান ফারিদুন। 

বুধবার দুই দল দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
সর্বশেষ খবর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর