‘দুই বলে দুটি উইকেট ম্যাচ পাল্টে দিয়েছে’

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৯:২৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৩৯

টি-টোয়েন্টিতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই এমন দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের কাছ থেকে কবে দেখা গেছে? কুড়ি ওভারের ফরম্যাটে অচেনা এক বাংলাদেশের আবির্ভাব হলো। গত বছর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করলো সাকিব আল হাসানের দল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। সেখানেই একই ধারাবাহিকতা দেখাতে চায় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব এই সিরিজ নিয়ে মূল্যায়ন করেছেন এভাবে, ‘এই টি-টোয়েন্টি সিরিজে আমরা সত্যিই ভালো ছিলাম, ফিল্ডিং দারুণ ছিল, বোলাররাও চমৎকার, ব্যাটাররাও অবদান রেখেছে।’

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুলবে মনে করেন সাকিব, ‘আগামী বছরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের জন্য এখান থেকে আমরা তৈরি হতে পারি। রহস্যময় উইকেটে আমরা সত্যিই ভালো ব্যাট করেছি, লিটন ও রনিকে কৃতিত্ব দিতে হয়। আমরা দলীয় সংগ্রহ নিয়ে খুশি ছিলাম এবং আমাদের পরিকল্পনায় লেগে ছিলাম।’

১৪তম ওভারে মোস্তাফিজুর রহমান ডেভিড মালানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। পরের বলে আরেক সেট ব্যাটসম্যান জস বাটলার রানআউট। দুই বলে দুই উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরে যায়। সাকিব বললেন, ‘ওই ওভারটা, যখন দুই বলে দুই সেট ব্যাটসম্যানের আউট ম্যাচ পুরোপুরি পাল্টে দেয়। সেখান থেকে আমরা মোমেন্টাম পাই।’

আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ। তিনটি ওয়ানডে, পরে তিন টি-টোয়েন্টি। সাকিবের চোখ আইরিশবধে, ‘আয়ারল্যান্ড আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ, আমরা এই পারফরম্যান্স অব্যাহত রাখতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত