‘ডাবল বোনাস’ পাচ্ছেন সাকিবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২০:০৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০৪

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সবগুলো জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। সাধারণত বড় দলগুলোর বিপক্ষে জয় কিংবা পারফরম্যান্স ভালো করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস দিয়ে থাকে। মঙ্গলবার ইংলিশদের হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ডাবল বোনাস ঘোষণা করেছেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৫৮ রান করে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৬ রানের দারুণ জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘যে কোনও দলের সাথে প্রথমবার কিছু করলে (ম্যাচ জিতলে) আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার, তাই ওরা এটা (ডাবল বোনাস) পাবে।’

শুধু জয়ের বোনাসই নয়, ক্রিকেটাররা পারফরম্যান্স বোনাসও পাবেন। তবে সেটির পরিমাণ জানাননি বোর্ড সভাপতি, ‘বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর সঙ্গে হোয়াইটওয়াশের জন্য আলাদা বোনাস পাবে। ওরা (ক্রিকেটাররা) একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে, সেটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত