বাংলাদেশের প্রশংসা করলেন বাটলার

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ২১:০৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:০৯

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হলো হোয়াইটওয়াশ। তিন ম্যাচেই বাংলাদেশ দারুণ খেলেছে, স্বীকার করলেন জস বাটলার। 

গত নভেম্বরে ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফি জয়ের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই হার মানে তারা। প্রথমবার বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি হারে। দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ হাতছাড়া হয়। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি হারলো ১৬ রানে। বাটলার বললেন, এই সিরিজ জয়ের দাবিদার বাংলাদেশ।

সিরিজে এমন ফল হওয়ার প্রত্যাশা করেছিলেন কি না প্রশ্নে বাটলার বলেছেন, ‘না, একদমই না। সিরিজ হারা ছিল সত্যিই হতাশাজনক। কিন্তু অবশ্যই বাংলাদেশ দলকে অভিনন্দন। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এই জয়ের দাবিদার।’

২০১৪ সালে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজ এবং ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এনিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো তারা। এই লজ্জা এড়াতে না পেরে হতাশ বাটলার। বিশেষ করে সেট হওয়ার পর রান আউট হওয়ায় নিজের প্রতি রাগ তার, ‘দুই বলে দুই উইকেট পড়ে যাওয়া ছিল বাজে। আমি ডাইভিং না দেওয়ায় ও ক্রিজ পার হতে না পারায় নিজের ওপর সত্যিই হতাশ। এর খেসারত দিতে হয়েছে আমাদের।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত