আইপিএল খেলতে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৯ মার্চ ২০২৩, ১৪:৫০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:৫০

চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ান লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জালাল ইউনুস জানিয়েছেন। মানে এখনও সাকিব-লিটনের ‘আইপিএল’ ভাগ্য ঝুলছে।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছেন সাকিব ও লিটন। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আসরে বাংলাদেশি এই দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না- এমনটা জেনেই তাদের দলভুক্ত করেছে কলকাতা। আইপিএল শুরু হয়ে যাবে ৩১ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। 

জালাল ইউনুস জানিয়েছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’

আইপিএলে এবার সাকিব-লিটন ছাড়াও অংশ নেবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে টেস্ট দলে নিয়মিত না থাকায় তার এনওসি নিয়ে চিন্তা নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান