উইলিয়ামসনের আইপিএল শেষ!

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৩:৩৯ আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:৪২

আইপিএল ট্রফি ধরে রাখার মিশনে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে নিয়েছিল গুজরাট টাইটান্স। নিউ জিল্যান্ডের তারকাকে নিয়ে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গুরুতর চোটে পড়েছেন উইলিয়ামসন। বিভিন্ন গণমাধ্যম বলছে, আইপিএল শেষ হয়ে গেছে তার।

চেন্নাই সুপার কিংস ও গুজরাটের ম্যাচ দিয়ে শুক্রবার পর্দা ওঠে আইপিএলের। চেন্নাই আগে ব্যাটিংয়ে নেমেছিল। ফিল্ডিং করার সময় চোট পান উইলিয়ামসন।

ঘটনা ১৩তম ওভারের তৃতীয় বলের সময়। জশুয়া লিটলের বলে রুতুরাজ গায়কোয়াড় স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন। বাউন্ডারি সীমানায় দাঁড়ানো উইলিয়ামসন লাফিয়ে বল হাতে নিয়ে শূন্যে থাকতেই মাঠে ছুড়ে দেন। কিন্তু তার ডান পা বাউন্ডারির ওপারে পড়লেও ভারসাম্য রাখতে পারেননি। মাটিতে পড়ে ডান হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন কিউই তারকা।

পরে আর দাঁড়াতে পারেননি উইলিয়ামসন। সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। তার বদলে সাই সুদর্শনকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয়।

গুজরাট কোচ গ্যারি কারস্টেন সাইডলাইনে উইলিয়ামসনের ইনজুরি নিয়ে বলেন, ‘দেখে ভালো মনে হয়নি। তবে আশা করবো খুব বেশি খারাপ নয়। শিগগিরই তার অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে।’ ম্যাচটি গুজরাট জিতে নিয়েছে ৫ উইকেটে। কিন্তু উইলিয়ামসনের চোট সেই আনন্দ মাটি করেছে।

দীর্ঘদিন কনুইয়ের ইনুজরিতে ভুগেছিলেন উইলিয়ামসন। থাকতে হয়েছে মাঠের বাইরে। এবার হাঁটুর চোট কতটা ভোগাবে সেটাই দেখার বিষয়।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ 
আফগানদের স্পিন ছাড়াও গরম ও আর্দ্র আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে
দ. আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি নাহিদ রানা, রিশাদই ভরসা
সর্বশেষ খবর
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
পাঠাও ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চেয়ে হ্যাকারদের হুমকি
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’