তিন হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জের ছয়ে ছয়

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৭:৩৯আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:৫৯

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচও জিতে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিফলে গেলো রবি তেজার সেঞ্চুরি। তিন হাফ সেঞ্চুরিতে গাজী গ্রুপকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ।

ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারের প্রথম বলে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেটে ২৮০ রান করে রূপগঞ্জ। এনিয়ে ছয় ম্যাচের সবগুলো জিতলো মাশরাফি মুর্তজার দল।

আল আমিন হোসেন তার প্রথম দুই ওভারে তোপ দাগান। ১৪ রানে ৩ উইকেট হারায় গাজী গ্রুপ। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে তেজার ১১৫ রানের জুটিতে মান বাঁচে দলের।

মাহমুদুল ৭৪ বলে ৫৫ রানে ফেরেন। এরপর অধিনায়ক আকবর আলী (২১) ও জুবারুল ইসলামকে (২০) নিয়ে দুইশ ছোঁন তেজা। ১১১ বলে ১০৩ রানে আউট হন এই ভারতীয় ব্যাটার।

শেষ দিকে মোহাম্মদ এনামুল (২২) ও কাজী অনিকের (২৮) ব্যাটে আড়াইশ পার করে গাজী গ্রুপ।

আল আমিন ৯.১ ওভারে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার। দুটি করে উইকেট নেন চিরাগ জানি ও সোহাগ গাজী।

লক্ষ্যে নেমে দশম ওভারে ৫২ রানের মধ্যে দুটি উইকেট হারায় রূপগঞ্জ। তাতে সমস্যা হয়নি। সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগের হাফ সেঞ্চুরিতে সহজে জেতে তারা।

সাব্বির ৬৬ রান করেন, চিরাগের ব্যাটে আসে ৫২ বলে ৬৮ রান। ইরফান ৭৭ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন চিরাগ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের