ডেথ ওভারে ছন্নছাড়া বোলিংয়ের পর দুই আফগানে কুপোকাত মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ০০:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০০:৫৪

মুম্বাই ইন্ডিয়ান্সের ডেথ ওভারে আবারও রানের ফোয়ারা ছুটলো। অপ্রত্যাশিতভাবে গুজরাট টাইটান্সের স্কোরবোর্ডে জমা পড়লো বড় রান। ৬ উইকেটে ২০৭ রান। এরপর তাদের দুই আফগান স্পিনার রশিদ খান ও নুর আহমেদ চড়াও হলেন মুম্বাইয়ের ব্যাটারদের ওপর। বড় লক্ষ্যে যেমন শুরু দরকার তেমনটা করতে পারলো না পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯ উইকেটে ১৫২ রানে থামে। মুম্বাইকে ৫৫ রানে হারিয়ে আইপিএল টেবিলের দুইয়ে উঠে গেলো বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রান করেছিল গুজরাট। শুভমান গিল ৩৪ বলে ৫৬ রান করে বিদায় নেন। প্রত্যাশিত স্কোর ১৭০-১৮০ ধরা হচ্ছিল। কিন্তু অভিনব মনোহর ও ডেভিড মিলার প্রত্যাশা ছাপিয়ে গেলেন। দুজনে মিলে ৭ ছক্কায় ভয়ংকর হয়ে ওঠেন। অভিনব ২১ বলে ৩টি করে চার ছয়ে ৪২ রান করেন। শেষদিকে রাহুল তেওয়াতিয়া ছোট তাণ্ডব চালান। তাতে ১৭-২০ এই চার ওভারে ৭০ রান দেয় মুম্বাই, যা এই আসরে সর্বোচ্চ। পাঞ্জাবের বিপক্ষে আগের ম্যাচেও ডেথ ওভারে ৬৫ রান দেন তাদের বোলাররা।

মিলার ২২ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৬ রান করেন। রাহুল ৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন, ৩টিই ছয় মারেন।

রিলি মেরেডিথ ৪ ওভারে সর্বোচ্চ ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন। প্রথম ৩ ওভারে ১৭ রান দেওয়া পিযুষ চাওলা শেষ ওভারে দেন আরও ১৭ রান, সর্বোচ্চ ২ উইকেট নেন। ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন টেন্ডুলকার।

লক্ষ্যে নেমে ছন্নছাড়া ব্যাটিং। হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামির নিয়ন্ত্রিত বোলিংয়ের পর রশিদ ও নুর চিড় ধরান। অষ্টম ও ১১তম ওভারে তাদের জোড়া আঘাতে আর দাঁড়াতে পারেনি মুম্বাই। মিডল অর্ডারে দুজন মিলে ৫ উইকেট নেন। শেষদিকে মোহিত শর্মা তোপ দাগান।

নেহাল ওয়াধেরার ২১ বলে ৪০ রান ছিল তাদের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য অবদান। এছাড়া সূর্যকুমার যাদব ১২ বলে করেন ২৩ রান।

নুর সর্বোচ্চ ৩ উইকেট নেন। রশিদ ও মোহিত পান দুটি করে উইকেট।

৭ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট গুজরাটের। সমান খেলে চতুর্থ হারে ৬ পয়েন্ট নিয়ে সাতে মুম্বাই।

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ