বৈরী আবহাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৩, ১৪:৩১আপডেট : ০২ মে ২০২৩, ১৪:৩৪

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজে বৈরী আবহাওয়ার প্রভাব চলছেই। প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভার খেলা হলেও দ্বিতীয় ম্যাচে একটি বলও গড়ায়নি। ম্যাচ রেফারি কিছুক্ষণ অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করেছেন দ্বিতীয় ওয়ানডেও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৪ মে। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচের ভেন্যুও পি সারা ওভাল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৯ মে প্রথম টি-টোয়েন্টির দুই দিন আগে ৭ মে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এরপর ৯, ১১ ও ১২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।  

সূচি: 

তৃতীয় ওয়ানডে- ৪ মে
প্রথম টি-টোয়েন্টি- ৯ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১১ মে
তৃতীয় টি-টোয়েন্টি- ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আখতার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
বিশ্ব গণ্ডার দিবস আজ
বিশ্ব গণ্ডার দিবস আজ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ