এবার মাশরাফিদের হারালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৭:২৩ আপডেট : ০৭ মে ২০২৩, ১৭:২৮

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দারুণ খেলছে আবাহনী। শিরোপা পুনরুদ্ধারের মিশনে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। রবিবার মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে শীর্ষস্থান সুসংহত রেখেছে। রূপগঞ্জের দেওয়া ২৩১ রানের জবাবে খেলতে নেমে আবাহনী ১০ ওভার আগেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করে ২৩০ রানে থামে রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ৭২ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় আবাহনী। ৩৩ রান করে বিজয় আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৩২ রানের জুটি গড়ে নাঈম। ৫৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে আউট হন তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফিফ হোসেন থামেন ৩৩ রানে। তার আগে অবশ্য জয়ের সাথে ৫৪ রানের জুটি গড়ে দিয়ে যান তিনি। 

মোসাদ্দেক হোসেন সৈকত (০) ও জাকের আলী অনিক (৭) দ্রুত বিদায় নিলেও জয় পেতে সমস্যা হয়নি। লক্ষ্য থেকে ১৯ রান দূরে থাকতে জয় আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৬৭ রানে। ৭৬ বলে ৮ চারে তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া খুশদিল শাহ ২২ ও নাহিদুল ইসলাম ১০ রানে অপরাজিত ছিলেন।

রূপগঞ্জের বোলারদের হয়ে মুক্তার আলী ৩৮ রানে নেন তিনটি উইকেট। এছাড়া তানভীর হায়দার, মাশরাফি বিন মর্তুজা ও আব্দুল হালিম নেন একটি করে উইকেট।

রিপনের দারুণ বোলিংয়ে কুপোকাত রূপগঞ্জ

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর পেসার রিপন মণ্ডলের বোলিং তোপে পড়ে রূপগঞ্জ। ৩৫ রানে দলের টপ অর্ডার তিন ব্যাটারকে হারিয়ে কোণঠাসা রূপগঞ্জ। যদিও চতুর্থ উইকেটে ইরফান শুক্কুর ও চিরাগ জানি মিলে ৮১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। চিরাগ ৫১ বলে ৫০ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে স্কোরটা আরও বড় হতে পারতো। সঙ্গীকে হারিয়ে ইরফানও (৫২) দ্রুত বিদায় নেন। এরপর জাওয়াদ রায়েনের ৪৬, মাশরাফির ২৬ ও তানভীরের ১৫ রানে ভর করে রূপগঞ্জ ৪৭.২ ওভারে ২৩০ রান করে।

আবাহনীর হয়ে দারুণ বোলিং করেছেন রিপন। ৪৫ রানে তার শিকার চার ব্যাটার। এছাড়া খুশদিল দুটি এবং নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
সর্বশেষ খবর
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
এআইয়ের ব্যবহার নিয়ে রাষ্ট্রপতির সতর্কবার্তা
এআইয়ের ব্যবহার নিয়ে রাষ্ট্রপতির সতর্কবার্তা
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি