নিউ জিল্যান্ডের সঙ্গে আরও দুই বছর থাকছেন স্টিড

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১১:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৪৭

২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নিউ জিল্যান্ডের সঙ্গে থাকবেন গ্যারি স্টিড। মঙ্গলবার দেশটির ক্রিকেট বোর্ড এই খবর নিশ্চিত করেছে।

স্টিডের বর্তমান চুক্তি এই বছরের ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত। কিন্তু তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হলো। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটা সময় দায়িত্ব পালন করবেন ৫১ বছর বয়সী কোচ।

স্টিডের সঙ্গে দীর্ঘমেয়াদে আলাপের পর তাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। শোনা যাচ্ছিল, ফরম্যাট ধরে আলাদা কোচ নিয়োগ দেওয়া হবে। তবে সেই পথে হাঁটছে না বোর্ড।

২০১৮ সালের শেষ দিকে মাইক হেসনের পদত্যাগের পর নিয়োগ পান স্টিড। দেশের ক্রিকেট ইতিহাসে বেশ সফল সময় কাটান তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে ব্ল্যাক ক্যাপরা। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়নও হয় তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
‘একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলেন’
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা