হকি খেলোয়াড় রামিম হোসেনের পাশে সাকিব আল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ০০:৪১আপডেট : ২০ জুলাই ২০২৩, ০১:০৪

ওমানে অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে লিগামেন্টে আঘাত পেয়েছিলেন রামিম হোসেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাবেন তিনি। রামিমের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে সাকিবের রুমমেট ছিলেন জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। রামিনের ইনজুরির বিষয়টি পিন্টুই সাকিবকে জানিয়েছিলেন। সাকিবও তাতে সাড়া দিয়েছেন।

পিন্টু এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ চলাকালেই আমি রামিনের বিষয়টি সাকিবকে জানাই। বলা মাত্রই ও (সাকিব) বলেছে আমি চিকিৎসা ব্যয়ের একটা অংশ বহন করবো। সাকিব নীরবে অনেকের পাশে দাঁড়ায়, যা কখনও জানাতে চায় না।  তবে এবার রামিনের অনুরোধেই আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছি।’

চিকিৎসার বাকি টাকা ফেডারেশনসহ অন্যান্য মাধ্যম থেকে সংগ্রহ করা হচ্ছে বলে পিন্টু জানিয়েছেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের