কানাডায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, ব্যর্থ লিটন

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১১:৪৩ আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:৫৬

জয় দিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু করেছেন সাকিব আল হাসান। শুক্রবার তাদের দল মন্ট্রিয়ল টাইগার্স মুখোমুখি হয়েছিল লিটনদের সারে জাগুয়ার্সের। ম্যাচটা সাকিবরা ৫ উইকেটে জিতেছে ৯ বল হাতে রেখে। 

মন্ট্রিয়ল টাইগার্সের জয়ের দিনে ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। সতীর্থ লিটন দাস অবশ্য ব্যর্থ হয়েছেন। সাকিবের বলে মাত্র ৯ রানে আউট হয়েছেন তিনি। দলের সেরা বোলারও ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব। লিটন ছাড়া পারগাত সিং ও ম্যাথু ফোর্ডের উইকেটও নিয়েছেন। ২৫ রানে দুটি নিয়েছেন আব্বাস আফ্রিদি। ৩৩ রানে একটি নিয়েছেন কালিম সানা। 

টস হেরে ব্যাট করা সারে ৬ উইকেটে করতে পেরেছে ১৩৬ রান। অধিনায়ক ইফতিখার আহমেদ ৪৪ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। জবাবে ৫ উইকেট হারিয়ে সাকিবরা ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করেছে। তিনে নামা সাকিব ১৩ বলে ৪টি চারে ও ১ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। নেমে শুরুর ওভারেই মারেন দুটি চার ও একটি ছয়। পরে সাজঘরে ফিরেছেন লামিচানের বলে ক্যাচ আউট হয়ে। সাকিব ছাড়া উল্লেখযোগ্য ২৮ রান আসে দীপেন্দ্র সিং এইরির ব্যাট থেকে। তিনি আউট হলেও ২৮ রানে অপরাজিত ছিলেন দিলপ্রীত সিং। ম্যাচসেরা হয়েছেন দিলপ্রীত। তার ৩১ বলের ইনিংসে ছিল মাত্র একটি ছয়। তাছাড়া কার্লোস ব্র্যাথওয়েট ৬ বলে দুই ছক্কায় ১৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত ছিলেন। সারের হয়ে ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন সন্দীপ লামিচানে। 

/এফআইআর/      
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?