ঝলক দেখালেও ইনিংস বড় করতে পারেননি মুশফিক

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩, ২২:৩৪ আপডেট : ২২ জুলাই ২০২৩, ২৩:২২

আগের দিন তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। ডারবান কালান্দার্সের বিপক্ষে শনিবার জিম আফ্রো টি-টেনে জোবার্গ বাফেলোসের দ্বিতীয় ম্যাচেও শুরুটা করেন ঝলক দেখিয়ে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটার।

পঞ্চম ওভারের প্রথম বলে মোহাম্মদ হাফিজ মাঠ ছাড়লে ক্রিজে আসেন মুশফিক। তার সঙ্গে অন্য প্রান্তে ছিলেন টম ব্যান্টন। মুশফিক তার তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে চার মারেন। সপ্তম ওভারে তো টানা দুইবার সীমানার ওপারে বল পাঠালেন।

ড্যারিন ডুপাভিলনের প্রথম বল লং অফ দিয়ে বাউন্ডারি মারেন মুশফিক। পরের বল একই দিক দিয়ে ছক্কা। তবে ইনিংস বড় করতে পারেননি ডানহাতি ব্যাটার।

অষ্টম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের কাছে বোল্ড হন। ১২ বলে দুটি চার ও ১ ছয়ে ১৯ রানে থামেন তিনি। ব্যান্টনের সঙ্গে তার জুটি ছিল ৩৫ রানের।

ব্যান্টনের ৩১ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে ১০ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করে জোবার্গ। দলও হেরে গেছে। ডারবান ৯.১ ওভারে ৩ উইকেটে করে ৯৭ রান। ২৫ বলে ৩টি করে চার ও ছয়ে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান হযরতউল্লাহ জাজাই। ৭ উইকেটের জয়ে আসিফ আলী ১৩ বলে তিনটি ছয় মেরে ২৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সর্বশেষ খবর
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা