ব্র্যাথওয়েটের প্রতিরোধের পর ক্যারিবীয়দের লড়াই

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১০:০৮আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:১৪

পোর্ট অব স্পেনের মন্থর পিচে কার্যকরী কোনও ভূমিকা রাখতে পারলো না ভারতের বোলিং। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিতে পেরেছে মাত্র চারটি উইকেট। প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে দারুণ লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছে। তাতে ড্রয়ের সম্ভাবনা জাগাতে পেরেছে স্বাগতিক দল। তারা পিছিয়ে আছে ২০৯ রানে। 

ক্যারিবিয়ানদের হয়ে মূল প্রতিরোধটা এসেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। অশ্বিনের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে ২৩৫ বলে করেছেন ৭৫ রান। তার পর ভারতের স্পিনাররা ও মোহাম্মদ সিরাজ আঘাত হানেন লোয়ার মিডল অর্ডারে। 

বৃষ্টিতে দ্রুত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সকালে অভিষিক্ত কার্ক ম্যাকেঞ্জির (৩২) উইকেট নেন আরেক অভিষিক্ত মুকেশ কুমার। বিরতির পর দারুণ প্রতিরোধে হাফসেঞ্চুরি তুলে নেন ব্র্যাথওয়েট। তখন সঙ্গী হিসেবে পান জার্মেইন ব্ল্যাকউডকে। শেষ পর্যন্ত চা বিরতির আগে ব্র্যাথওটের প্রতিরোধ ভাঙেন অশ্বিন। ক্যারিবীয় অধিনায়কের ২৩৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। তার পর ৯২ বলে ২০ রান করা ব্ল্যাকউডের প্রতিরোধ ভাঙেন রবীন্দ্র জাদেজা। 

তৃতীয় সকালটায় দাপট ছিল বৃষ্টির। মাত্র ১০.৪ ওভার খেলা হয়েছে। ম্যাকেঞ্জির উইকেটের বিনিময়ে যোগ হয় ৩১ রান। ৩৭ রানে দিন শুরু করা ব্র্যাথওয়েট ২৯তম হাফসেঞ্চুরি পেয়েছেন ১৭০ বলে। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় ধীর গতির ফিফটি। তার সবচেয়ে ধীর গতির ফিফটি বাংলাদেশের বিপক্ষে; ১৭৪ বলে। দিনের শেষভাগে জুটি গড়ার চেষ্টায় ছিলেন আলিক আথানেজ (৩৭*) ও জেসন হোল্ডার (১১*)। 

৩৭ রানে ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও মুকেশ কুমার।  

/এফআইআর/         
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে