৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৬:৩৭আপডেট : ১৫ মে ২০২৫, ১৬:২৮

ভারত-পাকিস্তান সংঘাতে কিছু দিন স্থগিত থাকার পর আগামী শনিবার দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল। তার আগে সুখবরই পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, তাকে অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে। 

চলতি মৌসুমে ৬টি ম্যাচ খেলা ফ্রেজার ম্যাকগার্ক নতুন করে মাঠে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন না। তাতে কপাল খুলেছে মোস্তাফিজের। একই ফ্র্যাঞ্চাইজিতে বামহাতি পেসার ২০২২ ও ২০২৩ সালেও খেলেছেন। গত মৌসুমে অবশ্য খেলেছেন চেন্নাই সুপার কিংসে। দিল্লি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। 

দিল্লি বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না। তাই মোস্তাফিজকে বদলি হিসেবে দলে নিয়েছে তারা।

এদিকে, মোস্তাফিজের ফেরায় ধারণা করা হচ্ছে মিচেল স্টার্কও হয়তো আর দলে ফিরবেন না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে আছেন দিল্লি পেসার। 

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করার পর মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
১৪ বছর পর আবার ভারতীয় দলে ‘দ্রাবিড়-শেবাগ’
বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল: স্টিভ ওয়াহ
সর্বশেষ খবর
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ আগস্ট, ২০২৬)
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
রংপুরে ৪ খুন, তদন্ত নিয়ে অসন্তোষ গোলাম পরওয়ারের
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন