ইংল্যান্ডকে দুঃখে ভাসালো বৃষ্টি, অ্যাশেজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ২২:৫৪ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২৩:০১

ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডই দেখছিল জয়ের স্বপ্ন। আর বৃষ্টির পূর্বাভাস থাকায় অস্ট্রেলিয়া মনেপ্রাণে চাইছিল প্রতিকূল আবহাওয়া। ২৭৫ রানে পেছনে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ক্রিস ওকসের তোপে পড়েছিল অজিরা। তাদের বিপর্যয়ে ইংল্যান্ড উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছিল ওই দিন। হাতে দুই দিন ছিল, ইনিংস ব্যবধানে জিততে ৬ উইকেট দরকার ইংলিশদের। তবে বৃষ্টির চোখ রাঙানি তাদের হৃদয়ে অস্বস্তি জাগায়। শেষ পর্যন্ত স্বাগতিকদের দুঃখে ভাসালো বৃষ্টি।

চতুর্থ দিন দুই সেশন বৃষ্টির পেটে চলে যায়। ৪ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠে নেমে এক সেশনের খেলায় অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়ে মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে। ওই দিনে মাত্র একটি উইকেট হারায় সফরকারীরা, পিছিয়ে ছিল ৬১ রানে। ইংল্যান্ড খুব করে চাইছিল, শেষ দিন অন্তত বৃষ্টি আর না আসুক। রবিবার খেলা হলে সম্ভবত ফল ইংল্যান্ডের পক্ষেই যেতো।

কিন্তু বৃষ্টি কোনও সুযোগই দিলো না। পঞ্চম দিনে গড়ায়নি একটি বলও। আগের দিনের ৫ উইকেটে ২১৪ রানের স্কোরে আসেনি কোনও পরিবর্তন। ম্যানচেস্টারে স্থানীয় সময় বিকাল ৫টা ২৪ মিনিটে ইংলিশদের হৃদয় চূর্ণ করে ম্যাচ ড্রর ঘোষণা আসে। ব্যাজবল যুগে এটাই ইংল্যান্ডের প্রথম ড্র।

আর এই ফল অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে স্বস্তি। নিশ্চিত হলো, অ্যাশেজের ভস্মদানিটা তাদের হাতেই থাকছে। টানা চতুর্থ সিরিজে তারা এই স্মারক হাতে নিয়ে ফিরবে। অবশ্য দ্য ওভালে ইংল্যান্ডের জন্য সুযোগ থাকছে সিরিজ ভাগাভাগি করে নেওয়ার। চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-১ এ এগিয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সর্বশেষ খবর
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ