এলপিএলে ‘শেষ ম্যাচে’ হৃদয়ের ১৯ রান

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ২১:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২৩:২২

দুই ম্যাচ হেরে শুরু করা বি-লাভ ক্যান্ডি জয়ে ফিরেই দুর্দান্ত। আগের দিন ডাম্বুলা অরাকে হারিয়ে জাফনা কিংসকে দুঃস্বপ্ন দেখালো। শনিবার পাল্লেকেলেতে দুর্দান্ত বোলিংয়ে তারা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনাকে ৯ উইকেটে মাত্র ১১৭ রানে আটকে দিয়েছে। 

আগে ব্যাটিংয়ে নামা জাফনাকে শুরুতেই আঘাত করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার প্রথম দুই ওভারে দুটি উইকেট তুলে নেন। পাওয়ার প্লে শেষ হওয়ার প্রথম ওভারেই থামেন তাওহীদ হৃদয়। ওয়ানিন্দু হাসারাঙ্গা তাকে চামিরার ক্যাচ বানান। ডেভিড মিলারের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন হৃদয়। তার ২২ বলের ১৯ রানের ইনিংসে ছিল তিন চার।

মিলার ২২ বলে ২১ রানে আউট হন। ইসুরু উদানা এক ওভারে তিন ব্যাটারকে ফিরিয়ে জাফনাকে হতভম্ব করে দেন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা টানা দুই ওভারে দুটি উইকেট পান। তাতে ৮৬ রানে ৯ উইকেট হারায় জাফনা।

দুনিথ ভেল্লালাগে ১৮ ও ১৯তম ওভারে ১০ ও ১৫ রান তোলেন। তাতে একশ ছাড়ায় স্কোর। নান্দ্রে বার্গারকে নিয়ে শেষ জুটিতে ৩১ রান তোলেন তিনি। ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৮ রানে অপরাজিত ছিলেন ভেল্লালাগে। 

ধারণা করা হচ্ছে, এটাই হৃদয়ের শেষ এলপিএল ম্যাচ। তাকে আনা হয়েছিল পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে। শনিবার রাতে মালিক শ্রীলঙ্কায় পা রেখেছেন। এখন দেখার অপেক্ষা দারুণ দুটি ম্যাচ জয়ী ইনিংস খেলা বাংলাদেশি ব্যাটার এলপিএলে থাকতে পারেন কিনা!

/এফএইচএম/
সম্পর্কিত
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
সর্বশেষ খবর
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম: আইনমন্ত্রী
গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়