এলপিএল সিংগিং চ্যালেঞ্জে গান গাইলেন সাকিব (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৬:০৪আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:২৯

শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে গানের চ্যালেঞ্জ নিতে হয়েছে সাকিব আল হাসানকে। অবশ্য এই চ্যালেঞ্জে জিতেও গেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার তারকা গায়িকা ইয়োহানি ডি সিলভা এলপিএল সিংগিং চ্যালেঞ্জ ছুড়ে দেন সাকিবকে। ‘মানিকে মাগে হিতে’ গান দিয়ে ২০২১ সালে আলোড়ন ফেলে দেওয়া ইয়োহানির চ্যালেঞ্জের মুখে সাকিব গেয়েছেন মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের বিখ্যাত ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জুবান পার’গানটি।

ইয়োহানিকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে এলপিএলের আয়োজকরা। এই কারণে বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করতে হচ্ছে তাকে। তারই ধারাবাহিকতায় সাকিবের সাক্ষাৎকার নেন ইয়োহানি। সেখানে একপর্যায়ে ইয়োহানি তাকে গান গাওয়ার চ্যালেঞ্জ দেন। সাকিব প্রস্তুত কিনা ইয়োহানি জানতে চাইলে অকপটে তিনি বলেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করবো… জীবনে কখনও গান গাইনি…।’ শুরুতে হিন্দি গানে সাকিবের অনভ্যস্ততা ফুটে ওঠে। পরে সাবলীলভাবে গান গেয়ে চ্যালেঞ্জ উতরে গেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে ব্যাট-বলে সাকিবের ভালোই কাটছে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে ম্যাচ জেতাতে সহায়তা করছেন বাংলাদেশি অলরাউন্ডার। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৫৯ রান করেছেন। আর বোলিংয়ে ৫ উইকেট নিয়ে যৌথভাবে উইকেট শিকারির তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতে এলপিএল অভিজ্ঞতা নিয়ে সাকিবের কাছে জানতে চান ইয়োহানি। উত্তরে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘যত দূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করছি। বাংলাদেশ দলের হয়েও এখানে এসেছি। কমপক্ষে দুই বছরে একবার এখানে আসা হয়। তাই এখানে অনেকবারই আসা হয়েছে। তবে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এবারই প্রথম এসেছি। টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত। দলের হয়েও ভালো সময় কাটাচ্ছি। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আমরা বেশ ভালো করছি। আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখবো।’

এ সময় শ্রীলঙ্কা সফরে লঙ্কানদের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান সাকিব, ‘শ্রীলঙ্কার আতিথেয়তা খুবই পছন্দ করি। লোকজন খুবই বন্ধুত্বপূর্ণ। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। অবশ্যই এটি খুবই সুন্দর একটি দেশ। তবে এর বাইরে মনে করি আতিথেয়তা মুগ্ধ করার মতো।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের