হৃদয়কে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা জাফনার

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৫:১২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫:১২

বাংলাদেশের জার্সিতে ভালো খেলে অল্প সময়েই নজর কেড়েছেন তাওহীদ হৃদয়। ব্যাটিংয়ে দারুণ প্রতিভা দেখিয়ে জাতীয় দলের লাইনআপের অন্যতম ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামর্থ্যের প্রমাণ দিয়ে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল থেকে। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়। সেখানেও তার ঝলমলে পারফরম্যান্স। তাই বিদায়বেলায় দলটি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে।

জাফনা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলে ডেকেছিল হৃদয়কে। আর বিসিবি থেকে তিনি অনাপত্তিপত্র পেয়েছিলেন ৮ আগস্ট পর্যন্ত। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার ছিল তার শেষ ম্যাচ। শেষটা করেছেন রঙিন, চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ব্যাটার।

এলপিএল অভিষেকে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। ছয় ম্যাচে তিন জয়ে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। একটি ম্যাচে গোল্ডেন ডাক মারলেও তা ম্লান করে দেয়নি হৃদয়কে। ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। রান সংগ্রাহকের তালিকায় তার স্থান এখন তিন নম্বরে।

স্মরণীয় টুর্নামেন্টই খেলেছেন হৃদয়। তাই তো তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে জাফনা। ভেরিফায়েড ফেসবুক পেইজে তারা লিখেছে, ‘তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
সর্বশেষ খবর
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম: আইনমন্ত্রী
গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়