পুলিশের হাতে শটগান থাকতে পারে, প্রাণঘাতী রাইফেল নয়: আইজিপি বাহারুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২২:০০আপডেট : ১৩ মে ২০২৫, ২২:০০

পুলিশ কোনোভাবেই ‘কিলার ফোর্স’ হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনা করছি।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’এর ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে, তা হলো পুলিশের হাতে যেন এমন অস্ত্র না থাকে, যার গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন- রাইফেল। আমরা এ ধরনের প্রাণঘাতী অস্ত্র পরিহার করবো। অস্ত্রাগার বা ‘আর্মামেন্টেরিয়াম’ নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, পুলিশ কোনও কিলার ফোর্স হতে পারে না। পুলিশের হাতে লিথাল (প্রাণঘাতী) নয়, বরং নন-লিথাল অস্ত্র থাকা উচিত। এটি বৈশ্বিকভাবে সমর্থিত একটি নীতি। শুধুমাত্র বিদ্রোহ বা বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে।

এর আগে, গত ১২ মে সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় পুলিশ সদস্যদের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ ধরনের অস্ত্র শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে থাকবে।

উল্লেখ্য, আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫-এর ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দলকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এবারের টুনামেন্টে মোট ১৯টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

এপিবিএন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৪ রান করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে জয় নিশ্চিত করে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রাফি আহমেদ ভূঁইয়া, ফাইনালের সেরা জান্নাতুল নাঈম। মাসুদ সেরা ব্যাটসম্যান ও কাজল সেরা বোলার নির্বাচিত হন।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম