মার্শ-শর্টের ব্যাটিং তাণ্ডবে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫

ব্যাট-বলে দুই বিভাগেই আধিপত্য দেখালো অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে নিশ্চিত করেছে তিন ম্যাচের সিরিজ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছে ৮ উইকেটে।

প্রথম ম্যাচে ২২৬ রানের বিশাল পাহাড় গড়ে দ্বিতীয় ম্যাচে তাড়া করেছে ১৬৫ রান। তাতে অস্ট্রেলিয়া এটা দেখিয়ে দিয়েছে যে, তাদের ব্যাটিং গভীরতা প্রোটিয়াদের চেয়েও শক্তিশালী।

ডারবানে প্রথমে টস জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা তেম্বা বাভুমার ৩৫, অধিনায়ক এইডেন মারক্রামের ৪৯ ও ট্রিস্টান স্টাবসের ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায়। বল হাতে ২২ রানে শন অ্যাবট তিন উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন নাধান এলিসও। ২৫ রানে দুটি উইকেট নেন জেসন বেহরেনড্রফ।

তার পর ওপেনার ট্রাভিস হেড ৩২ রানে ফিরলেও ম্যাচটায় তাণ্ডব চালান ম্যাথিউ শর্ট আর মিচেল মার্শ। ১৩২ রানে ফেরার আগে ৩০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন শর্ট। মার্শ অবশ্য ৩৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন। তাদের তাণ্ডবে অস্ট্রেলিয়া ১৪.৫ ওভারেই ম্যাচটা নিশ্চিত করেছে।

 

/এফআইআর/  
সম্পর্কিত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
সর্বশেষ খবর
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি