নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩

মরুর বুকে ক্রিকেট খেলতে গিয়ে দুর্নীতিতে জড়িয়েছেন বাংলাদেশের জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসু।

ঘটনাটি মূলত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগকে কেন্দ্র করে। ২০২০-২১ আসরে ঘটা এই কাণ্ডের জন্য নাসিরসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট।

ক্রিকইনফো জানিয়েছে, যারা অভিযুক্তদের প্রভাবিত করতে চেয়েছিলেন তারা আকসুর তালিকায় থাকা শীর্ষ ও পরিচিত অপরাধী। তারা ডেভিলস ক্যাম্পে ম্যাচের ফলাফল পরিবর্তনে প্রভাব রাখার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত যদিও তাদের সব অপচেষ্টা আকসুর কারণে ভেস্তে গেছে।

সেবার নাসির পুনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ই পুনে সর্বশেষবার টুর্নামেন্টে অংশ নিয়েছে। বাংলাদেশের হয়ে ২০১৮ সালে সর্বশেষ খেলা নাসির ছাড়া বাকি অভিযুক্তরা হলেন যৌথ মালিক কৃষান কুমার চৌধুরী এবং পারাগ সাংভি। দু’জন ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান, ব্যাটিং কোচ আসার জাইদি, সহকারী কোচ সানি ঢিলন, টিম ম্যানেজার শাদাব আহমেদ। 

অভিযুক্তদের মধ্যে হাই প্রোফাইল নামটি হচ্ছে ৩১ বছর বয়সী নাসির। তার বিরুদ্ধে আনা অন্যতম অভিযোগটি হলো ৭৫০ মার্কিন ডলারের উপহার পেয়েও সেটির বিষয়ে আকসুকে কিছুই জানাননি তিনি।

যৌথ মালিক সাংভির বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল ম্যাচের ফলের ওপর বাজি ধরার চেষ্টা। জাইদি, জাভেদ ও ঢিলনের বিরুদ্ধে অন্যতম অভিযোগটি ছিল ম্যাচ পাতানোর।

অভিযুক্তদের মধ্যে ক্রিকেটার নাসির হোসেন ও টিম ম্যানেজার শাদাব ছাড়া বাকি ৬জনকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে সবাইকে আজ (১৯ সেপ্টেম্বর) থেকে ১৪ দিনের মধ্যে এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পিসিবিকে মুশতাকের খোঁচা, ‘নিজ দেশের হয়ে কাজ করতেও ভয় লাগে’ 
সর্বশেষ খবর
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন