ইংল্যান্ডের ‘দ্বিতীয় দলের’ কাছে হারলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৩

আর কদিন পর বিশ্বকাপ শুরু। শেষবারের মতো ইংল্যান্ডের পরখ করে দেখার সুযোগ আয়ারল্যান্ড সিরিজ। কিন্তু শনিবার দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বকাপ দলের ১৫ জনের কেউই নেই! অভিষেক হলো চার ক্রিকেটার স্যাম হাইন, জেমি স্মিথ, টম হার্টলি ও জর্জ স্ক্রিমশো। নটিংহ্যামে নতুন চেহারার ইংল্যান্ড নির্বিঘ্নে আয়ারল্যান্ডকে হারিয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে উইল জ্যাকস ও অভিষিক্ত স্যাম হাইনের ব্যাটে ৮ উইকেটে ৩৩৪ রানের বড় সংগ্রহ করে ইংল্যান্ড। চ্যালেঞ্জিং রান ছুড়ে তা ভালোভাবেই প্রতিহত করেছে তারা। ৪৭তম ওভারে আইরিশদের ২৮৬ রানে গুটিয়ে দিয়ে ৪৮ রানে জিতে তিন ওয়ানডের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

সপ্তম ওভারে উইল ইয়াংয়ের জোড়া আঘাতে ফিল সল্ট ও জ্যাক ক্রলি উইকেট হারান। বেন ডাকেটকে নিয়ে ঘুরে দাঁড়ান জ্যাকস। ১০২ রানের জুটি গড়েন তারা। 

ডাকেট (৪৮) হাফ সেঞ্চুরি করতে পারেননি মাত্র ২ রানের জন্য। অন্যদিকে ৪৪ রানে জীবন পাওয়া জ্যাকস ৪৪ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন। অবশ্য আক্ষেপে পুড়েছেন তিনি। ছয় রানের জন্য হয়নি সেঞ্চুরি। ৮৮ বলে ৭ চার ও ৪ ছয়ে ৯৪ রান করেন জ্যাকস।

হাইন ছিলেন দুর্দান্ত। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি ৮২ বলে ৮ চারে করেন ৮৯ রান। তার সঙ্গে ব্রাইডন কার্সের ৬৩ রানের জুটি ইংল্যান্ডের দলগত সংগ্রহে ভালো অবদান রাখে। কার্স ৩২ রান করেন।

আয়ারল্যান্ডের পক্ষে জর্জ ডকরেল সর্বোচ্চ ৩ উইকেট নেন।

উইল জ্যাকসের দারুণ ইনিংস

লক্ষ্যে নেমে ১৮৮ রানে ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড। রেহান আহমেদ দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের চাপে ফেলেন। কিন্তু লোয়ার অর্ডারে ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াংয়ের জুটিতে লড়াই চালিয়ে যায় তারা। 

ম্যাককার্থি থামেন ৪১ রানে। এরপর ইয়াং ও জশ লিটলের শেষ জুটি ইংলিশ বোলারদের সামনে ঢাল গড়ে তোলে। দুজনে মিলে আরও ৫৫ রান তুলে থামেন, যা আয়ারল্যান্ডের দশম উইকেটে রেকর্ড জুটি। ইয়াং ৪০ রানে অপরাজিত ছিলেন। ২৯ রান করেন লিটল।

মিডল অর্ডারে জর্জ ডকরেলের ৪৩ রান আইরিশদের পক্ষে সর্বোচ্চ। টপ অর্ডারে হ্যারি টেক্টর ৩৯ রান করে অবদান রাখেন। 

ইংল্যান্ডের পক্ষে রেহান সর্বোচ্চ চার উইকেট নেন। অভিষিক্ত পেসার জর্জ স্ক্রিমশো অনেক নো বল (৬) দিলেও শেষ দিকে উইকেট তুলে নেন। তার শিকার ৩ ব্যাটার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম