যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাকিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০

এশিয়া কাপ খেলে বিশ্রামে আছেন সাকিব আল হাসান। খেলছেন না নিউজিল্যান্ড সিরিজও। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে পুরো পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। এমন সময় সাকিব যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, যখন পুরো দেশ বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনায় ব্যস্ত।

সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে দেখা করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তিন সন্তানসহ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রদূতের বাসায়। হাসের সঙ্গে আড্ডার পাশাপাশি ক্রিকেটও খেলেছেন সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ বেশ ভালোই হয়েছে। ক্রিকেট ও বাস্কেটবল খেলে বিকালটা দারুণ কেটেছে। এমন আতিথেয়তায় সত্যিই মুগ্ধ।’

ছুটি শেষ হয়ে যাচ্ছে সাকিবের। বুধবার দুপুরের পর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল। প্রায় ৫৫ দিনের সফর শেষে আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবে সাকিব-বাহিনী। ফিরেও শান্তি নেই, খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী