বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫

অভিনব পন্থায় ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে বিসিবির সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ঘোষণার পাশাপাশি জার্সি উন্মোচন করার কথা ছিলো সংস্থাটির। কিন্তু একটু আগে আবার পোস্ট দিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে তারা। 

পোস্টে বলা হয়েছে, ‘আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আমরা দল ঘোষণা করবো। বিসিবির সকল ডিজিটাল মাধ্যম ও সামাজিক মাধ্যমে চোখ রাখুন।’

এদিকে, সোমবার থেকেই গুঞ্জন আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে চাচ্ছেন না সাকিব আল হাসান। সোমবার মধ্যরাতে এই নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সভা বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তামিম ইস্যুতে ওই রাতের সভায় সবাই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিল কিনা সেটি জানা যায়নি। তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আনফিট তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই জানা যাবে সত্যিই তামিমকে ছাড়া বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে কিনা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম