ভারতের হয়ে শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অশ্বিন!

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ১২:৪০ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩:০১

বিশ্বকাপের মূল দলে তার নামই ছিল না। দল চূড়ান্তকরণের শেষ দিনে এসে তার কপাল খুলে দেয় অক্ষর প্যাটেলের ইনজুরি। বলা হচ্ছে ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কথা। ঘরের মাঠে বড় ইভেন্টে খেলার সুযোগ পেলেও অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ!

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী অশ্বিন, ‘ভালো জায়গায় থেকে খেলাটা উপভোগ করতে পারলে আমার জন্য সেটা ভালো। কারণ, হতে পারে এটা আমার শেষ বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ উপভোগ করাটাই আমার জন্য মূল বিষয়।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে সাফল্য দেখিয়েছেন অশ্বিন। প্রথম দুটি ওয়ানডেতেই খেলার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত সুযোগ পাবেন-এমনটা কল্পনাও করতে পারেননি। বলেছেন, ‘কেউ এমন প্রশ্ন করলে বলতাম তিনি মজা করছেন! সত্যি কথা আমি আসলে কল্পনাও করতে পারিনি এখানে থাকবো। পারিপার্শ্বিকতা আমার এখানে থাকার বিষয়টা নিশ্চিত করেছে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে।’

অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে মোট ১০টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০১৫ আসরে খেলেছেন। ২৪.৮৮ গড়ে ১৭ উইকেট নিয়েছেন সব মিলে। ইকোনমি ছিল ৪.৩৬। সেরা বোলিং ৪/২৫। বর্তমান দলটিতে কোহলি ছাড়া ২০১১ বিশ্বকাপ জয়ী দলটির সদস্যও ছিলেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, ভেন্যু গোয়া
বেতন কমেছে ২৫ শতাংশ, বোর্ডকে জবাব দিতে বাংলাদেশে ভালো খেলার তাগিদ স্যামির
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন