ভারতের পাঁচ উইকেট নিয়ে সেলফি তুলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ১৯:৫১আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৫১

বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত বনাম পাকিস্তানের লড়াই। অপেক্ষার পালা শেষে শনিবার আহমেদাবাদে সামনাসামনি দাঁড়াচ্ছে দুই দল। দুই ম্যাচ শেষে অপরাজিত ভারত ও পাকিস্তানের যে কেউ এই বিশ্বকাপে প্রথমবার হারের তেতো স্বাদ পাবে। তবে এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালের পথে অনেকটাই এগিযে যাবে, এমন বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। দুই দলের খেলোয়াড়রা তাই অনুশীলন করেছে একাগ্রচিত্তে। সবার লক্ষ্য এক, জিততে হবে। পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি তো নিতে চান পাঁচ উইকেট!

পাকিস্তানের পেস বোলিং আক্রমণের আলোচনা উঠতেই চলে আসে আফ্রিদির নাম। দুই ম্যাচে মাত্র একটি করে উইকেট নিয়েছেন। মোটেও প্রত্যাশিত পারফরম্যান্স নয়। তবে সুযোগ থাকছে ভারতের বিপক্ষে ভালো কিছু করে সেই আক্ষেপ মেটানোর। জয়ের পাশাপাশি তার লক্ষ্য ফাইফার নেওয়া।

আহমেদাবাদে ফিল্ডিং ও বোলিং ড্রিলের পর বাউন্ডারি লাইনে যেতেই তাকে ঘিরে ধরেন ভক্ত ও রিপোর্টাররা। তারা সেলফি তুলতে অনুরোধ করেন। এই সময় তাদেরকে আফ্রিদি জবাব দেন, ‘অবশ্যই সেলফি তুলবো। কিন্তু সেটা পাঁচ উইকেট নেওয়ার পর।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের