শ্রীলঙ্কা অধিনায়কের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ২১:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২১:৪৭

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরে এমনিতেই বিপদে আছে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচের আগে তারা পেলো বড় দুঃসংবাদ। তাদের অধিনায়ক দাসুন শানাকা চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। উরুর চোটে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। 

দলে শানাকার অনুপস্থিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায় থাকা চামিকা করুণারত্নেকে।

এই বছরের মার্চ থেকে ওয়ানডেতে না খেলা করুণারত্নের জন্য দারুণ কিছুর সুযোগ।

এই পরিবর্তন অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি। আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে ডান উরুর পেশির চোটের কারণে ছিটকে যাওয়া শানাকার স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ ওয়ানডে খেলা করুণারত্নেকে।’

স্বাভাবিকভাবেই অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন দলের সহঅধিনায়ক কুশল মেন্ডিস।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম