১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৬:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:২০

১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

ভোটাভুটিতে ক্রিকেট ছাড়া আরও ৪টি ইভেন্ট তাতে যোগ করা হয়েছে। সেগুলো হলো- ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ, লাকরোস ও বেসবল কিংবা সফটবল।

মুম্বাইয়ে অনুষ্ঠিত অলিম্পিক কমিটির সেশনে দুজন প্রতিনিধি নতুন খেলাগুলোর বিপক্ষে ভোট দিয়েছিলেন। আশা করা হচ্ছে ওই ইভেন্টে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শুরুতে আয়োজকরা ৬ দলের টুর্নামেন্টের কথা প্রস্তাব করেছিল। কিন্তু সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া কীভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে তারও কোনও ধারণা দেওয়া হয়নি।

আইওসি সভাপতি থমাস বাখ জানিয়েছেন, নির্ধারিত ওই খেলোগুলো অন্তর্ভুক্ত হওয়ায় সেটা এলএ গেমসকে ‘অনন্য’ রূপ দেবে।

অলিম্পিকে একবার ও সর্বশেষ ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল ১৯০০ সালের প্যারিসে। নেদারল্যান্ডস ও বেলজিয়াম নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় মাঠে গড়ায় শুধু ফাইনাল। একমাত্র ফাইনালে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। 

/এফআইআর/        
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের