৯১ রানে ৬ উইকেট হারানো ডাচরা থামলো ২৬২ রানে

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১৫:১১আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫:১৪

বিশ্বকাপে আবারও ব্যর্থ হলো নেদারল্যান্ডসের টপ অর্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। সেখান থেকে তাদের উদ্ধার করে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছে মিডল আর লোয়ার অর্ডার। লখনউয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে ডাচরা। ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে নেদারল্যান্ডস তুলেছে ২৬২ রান।   

লঙ্কান পেসার কাসুন রাজিথা শুরুতে কাঁপিয়ে দেওয়ার পর ডাচরা ঘুরে দাঁড়ায় মূলত সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রাখট ও লোগান ফন বিকের ব্যাটিং বীরত্বে। সপ্তম উইকেটে তাদের বিশ্বকাপের রেকর্ড ১৩০ রানের পার্টনারশিপ ভিত গড়ে দেয় আড়াইশ রানের। ২২১ রানে অ্যাঙ্গেলব্রাখটের বিদায়ে ভাঙে জুটি। অলরাউন্ডার অ্যাঙ্গেলব্রাখট ৮২ বলে সর্বোচ্চ ৭০ রানে ফিরেছেন। এটাই তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।

তার পর দলটাকে আড়াইশ পার হতে ভূমিকা রাখেন বোলার হিসেবে পরিচিত লোগান ফন বিক। তিনিও ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন। ফেরার আগে ৭৫ বলে ১ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন তিনি।    

লঙ্কানদের হয়ে ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুই পেসার দিলশান মাদুশাঙ্কা ও কাসুন রাজিথা। তার মধ্যে ৫০ রানে ৪ উইকেট নেওয়া রাজিথা ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। মাদুশাঙ্কা ৪৯ রানে নিয়েছেন সমসংখ্যক উইকেট। একটি নিয়েছেন মাহিশা থিকশানা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম