অনুশীলনে ফিরেছেন সাকিব, নেই হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৭:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:১৪

পুনেতে ভারতের বিপক্ষে খেলা হয়নি সাকিব আল হাসানের। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি না সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। যদিও রবিবার  দলের অনুশীলনে শুরু থেকেই ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে অনুশীলন মাঠে এদিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দেখা যায়নি কোথাও।

রবিবার ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। তার এক ঘণ্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন পর্ব। টেকনিক্যাল পরামর্শক শ্রীরামের সঙ্গে সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করেন। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, হাথুরুসিংহে অসুস্থতার কারণে অনুশীলনে আসতে পারেননি।

এদিকে ওয়ার্মআপে সাকিবকে স্বাভাবিকভাবেই ফুটবল খেলতে দেখা গেছে। রানিংয়ে স্বাভাবিক ছিলেন। পরে নেটে ব্যাটিং অনুশীলনে নামেন তিনি। থ্রো ডাউন ও স্পিনারদের বল খেলতে দেখা যায় তাকে। 

সাকিব ছাড়া ইনজুরিতে আছেন তাসকিন আহমেদ। ভারত ম্যাচে একাদশের বাইরে থাকা এই পেসার রবিবার বোলিং করেছেন। যদিও মুম্বাইতে তাকে পাওয়া নিয়ে সংশয় থাকছেই। 

উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। শনিবার মুম্বাইতেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ওয়াংখেড়ের ব্যাটিংবান্ধব উইকেটে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পাশাপাশি বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ নিতে হবে মুম্বাইয়ের অসহনীয় গরমকেও। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আজ নির্ধারিত সময়ের আগেই মাঠে নেমেছিল বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি