বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে ভারতেরই আধিপত্য

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৪:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৫৫

ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু টিম অব দ্য টুর্নামেন্টে অজি দলটির পক্ষ থেকে জায়গা পেয়েছেন মাত্র দু’জন। দলটাতে ভারতেরই আধিপত্য। স্বাগতিক দলটি থেকে জায়গা পেয়েছেন ৬জন। তাছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে দু’জন, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে স্থান করে নিয়েছেন একজন।  

টিম অব দ্য টুর্নামেন্টের অধিনায়ক ভারতের রোহিত শর্মা। তার সঙ্গে আছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি।

বিশ্বকাপে আলো ছড়ানো কোহলি এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। ১১ ইনিংসের মধ্যে শুধু দুটি ইনিংসে ফিফটি পাননি তিনি। ছিল তিনটি সেঞ্চুরি। শামি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। নিয়েছেন ২৪ উইকেট।

চ্যাম্পিয়ন অজি দলটির পক্ষ থেকে শুধু গ্লেন ম্যাক্সওয়েল আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন। ম্যাক্সওয়েল ব্যাট হাতে আফগানদের বিপক্ষে বিশ্বকাপের অবিশ্বাস্য ইনিংসটি উপহার দিয়েছেন। যা তাকে অমর করে রাখবে আজীবন। ৯১ রানে ৭ উইকেট হারানো অজিদের একহাতেই ম্যাচ জিতিয়েছেন তিনি। ১২৮ বলে উপহার দিয়েছেন ২০১* রানের অপরাজিত ইনিংস।   

জাম্পা ছিলেন অস্ট্রেলিয়ার শীর্ষ উইকেট শিকারি। এক আসরে স্পিনার হিসেবে মুত্তিয়া মুরালিধরনের সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও স্পর্শ করেছেন। ২২.৩৯ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। লিগ পর্বে টানা তিন ম্যাচে চার উইকেট শিকারের নজির রেখেছেন।

দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন দু’জন- ওপেনার কুইন্টন ডি কক ও পেসার জোরাল্ড কোয়েটজে। বিস্ফোরক ব্যাটিং উপহার দেওয়া ডি কক ১০৭.০২ স্ট্রাইক রেটে ৫৯৪ রান করেছেন। তার চেয়ে বেশি রান ছিল শুধু রোহিত শর্মা ও বিরাট কোহলির।   

অপর দিকে আইনরিখ নর্কিয়ার অনুপস্থিতিতে পেস আক্রমণে ঝলক দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। সেটার জোগান দিতে পেরেছেন জেরাল্ড কোয়েটজে। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী। গড় ছিল ১৯.৮০ এবং ইকোনমি ৬.২৩। 

বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্ট (ব্যাটিং অর্ডার অনুযায়ী): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, দিলশান মাদুশাঙ্কা, অ্যাডাম জ্যাম্পা, মোহাম্মদ শামি।

দ্বাদশ খেলোয়াড়: জেরাল্ড কোয়েটজে।

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল