আধাঘণ্টা পরপরই বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে কামিন্সের

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১৮:৫২আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:৫৭

শক্তিশালী ভারতকে ফাইনালে তাদের মাটিতে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া, যারা কিনা প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল। আহমেদাবাদে রবিবার ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ ট্রফি জেতে অজিরা। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পাওয়ার তিন দিন পর দেশে ফিরেছেন দলের একাংশ, যাদের মধ্যে আছেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বজয়ের শিহরণ বারবার ফিরে আসছে তার মনে।

সিডনি বিমানবন্দরে ট্রফি নিয়ে কামিন্স নামলেও তাদের রাজকীয় অভ্যর্থনা পেতে দেখা যায়নি। সংবাদমাধ্যমের উপস্থিতিও ছিল হাতেগোনা। অন্য যাত্রীরাও যে যার কাজে ব্যস্ত ছিলেন। মনে হচ্ছিল, বিশ্বকাপ জেতা এমন কিছু নয়। এই পরিস্থিতি কিন্তু কামিন্সের আনন্দ মাটি করতে পারেনি।

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কামিন্স বলেছেন, ‘প্রতি আধাঘণ্টা পরপর মনে হচ্ছে মাত্র বিশ্বকাপ জিতলাম। আবারও রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও শিহরিত হচ্ছি।’

গত জুনে ভারতকে ফাইনালে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতেও অ্যাশেজ সিরিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সবশেষ বিশ্বকাপ জিতলো তারা। বছরটা কামিন্সের জন্য স্মরণীয় হয়ে থাকবে, ‘এটা দারুণ একটি বছর। সেরা অবস্থানে থেকে শেষ করা চমৎকার। আমি মনে করি তারা তাদের লিগ্যাসি তৈরি করেছে।’

বিশ্বকাপ জেতাকে অন্যভাবে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘বিশ্বকাপ আপনাকে চার বছর পর একটি সুযোগ দেয়। আর বিশেষ করে ভারতের মতো জায়গায় খেলা সবসময় কঠিন। প্রতিপক্ষের মাঠে অ্যাশেজ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এর চেয়ে ভালো পরিকল্পনা আমরা করতে পারতাম না। সত্যিই দারুণ একটি দল।’  

/এফএইচএম/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল