ঢাকা টেস্টে একঘণ্টার ধারাভাষ্যকার তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৮ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৮

তামিম ইকবাল ভক্তরা ভালো করেই জানেন, ধারাভাষ্যের প্রতি তার যথেষ্ট দুর্বলতা আছে। তিনি নিজেই এই কথা জানিয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) বেশ কয়েকটি ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাভাষ্যকার তামিমকে দেখা যাবে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঢাকা টেস্ট দিয়ে ‘নতুন অধ্যায়ে’ পা রাখছেন বাঁহাতি ওপেনার। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমদিন লাঞ্চের পর দ্বিতীয় সেশনের শুরুতে প্রায় ঘণ্টাখানেক ধারাভাষ্য দেবেন তামিম। এই মুহূর্তে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে আছেন তিনি। বিপিএল দিয়েই তার ক্রিকেটে ফেরার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। শঙ্কা আরও বেড়ে গেলো আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ধারাভাষ্য হিসেবে পথ চলা শুরুর কারণে!

মঙ্গলবার রাতে তামিম নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আগামীকাল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের একটি ছোট অংশে আমি প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিবো। আমার স্লট ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট। দ্বিতীয় দফায় ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট।’

তামিম এমনিতেই ধারাভাষ্যের ব্যাপারে অনেক আগ্রহী। ক্রিকেট ছাড়ার পর অনেক ক্রিকেটার কোচিং পেশার সঙ্গে যুক্ত হন। অনেকেই বোর্ড ম্যানেজমেন্টে কাজ করেন। কেউবা নির্বাচক হন। কিন্তু তামিমের ইচ্ছা ধারাভাষ্যকার হওয়া। গত বিপিএলে চট্টগ্রাম-খুলনা ম্যাচে হঠাৎ ধারাভাষ্য কক্ষে তাকে দেখা যায়। সেই ম্যাচে কিছুক্ষণ তিনি ধারাভাষ্য করে চলে যান পাশের প্রেস বক্সে। তখনই গল্পের ছলে বলেছিলেন ভবিষ্যতে ধারাভাষ্যকার হলেও হতে পারেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
হোবার্টেই থাকছেন রিশাদ, এবার সঙ্গী জাম্পা!
টেস্টে চা-বিরতির শুরু যেভাবে, জানলে অবাক হবেন
সর্বশেষ খবর
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের ছক দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের ছক দেখছে বিজেপি
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’