খালেদের ৪ উইকেট শিকারে ১৩৪ রানে থেমেছে সাকিবরা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ১৫:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

বিপিএলে রংপুর রাইডার্সকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের ৯ উইকেটে ১৩৪ রানে আটকে দিয়েছে ফরচুন বরিশাল। বল হাতে পেসার খালেদ আহমেদ ছিলেন মূল পারফর্মার। নিয়েছেন ৪ উইকেট।

শেরে বাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচ দিয়ে মুখোমুখি হয়েছেন সাকিব-তামিম। বিশ্বকাপের আগে দু’জনের চেপে থাকা দ্বন্দ্বের কথা প্রথমবার প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার পর মাঠের লড়াইয়ে নেমেছেন তারা। সাকিব খেলছেন রংপুরে আর তামিম বরিশালের অধিনায়ক।

শুরুতে রংপুর ব্যাট করতে নামলে মঞ্চটা প্রস্তুত হয়ে যায় পেসার মোহাম্মদ ইমরান জুনিয়রের আঘাতে। প্রথম বলেই ব্র্যান্ড কিংয়ের উইকেট নেন তিনি। তার পর নিয়মিত বিরতিতে আঘাত হানতে থাকে বরিশাল। রংপুরকে কোনও মোমেন্টাম পেতে দেয়নি তারা। নুরুল হাসানের ২৩ বলে ২৩ রানের পর শেষ পর্যন্ত শামীম হোসেনের ৩৩ বলে ৩৪ ও শেখ মেহেদীর ১৯ বলে করা ২৯ রানের ইনিংস স্কোর ১৩০ রান ছাড়াতে সাহায্য করে। রংপুরের তারকা অলরাউন্ডার সাকিব তেমন কিছুই করতে পারেননি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাঠে নেমে মাত্র ২ রানে আউট হয়েছেন।     

খালেদ ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৩ রানে দুটি নেন মেহেদী হাসান মিরাজ। একটি করে নিয়েছেন মোহাম্মদ ইমরান, শোয়েব মালিক ও দুনিথ ওয়েল্লালাগে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি