সিলেটকে হতাশায় ভাসিয়ে শীর্ষে রংপুর

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

ঘরের মাঠে বিপিএলের চলতি আসর ভালো কাটলো না সিলেট স্ট্রাইকার্সের। সিলেটে পাঁচ ম্যাচ খেলে শনিবার চতুর্থ হারের মুখ দেখলো তারা। রংপুর রাইডার্সের কাছে তাদের ৭৭ রানের শোচনীয় পরাজয়ে শেষ হলো সিলেট পর্ব।

আগে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও নুরুল হাসান সোহানের আক্ষেপে মোড়ানো কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। ৭ উইকেটে তারা করে ১৬২ রান। বাবর সর্বোচ্চ ৪৭ রান করেন। তার চেয়ে একটি রান কম এসেছে সোহানের (৪৬)। ৩০ বলে এই রান করে অবশ্য ম্যাচসেরা তিনি।

সাকিব আল হাসান মেরেছেন গোল্ডেন ডাক। অবশ্য বল হাতে সক্রিয় ছিলেন বাঁহাতি স্পিনার। তাকে উপযুক্ত সঙ্গ দেন শেখ মেহেদী হাসান।

দুই স্পিনারের বদৌলতে টপ অর্ডারে ধস নামে। ৩০ রানের মধ্যে ছয় উইকেট হারায় সিলেট, যার মধ্যে দুটি করে উইকেট নেন সাকিব ও মেহেদী।

৮৫ রানে অলআউট হয় সিলেট। রায়ান বার্ল ৪৩ রান করে একা লড়াই চালিয়ে যান। শেষ দিকে মোহাম্মদ নবী ঘূর্ণি জাদু দেখান।

সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নবী ও মেহেদী। দুটি উইকেট নেন সাকিব।

সাত ম্যাচে মাত্র ১ জয় পাওয়া সিলেট পয়েন্ট টেবিলের সবার শেষে। ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর।

/এফএইচএম/
সম্পর্কিত
‘কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
সর্বশেষ খবর
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত