ভিসা জটিলতায় এবার ভারতের বিমানবন্দরে আটকে থাকলেন রেহান!

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬

ভারতে ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরের ভিসা জটিলতার রেশ এখনও কাটেনি। তার মাঝে যুক্ত হয়েছে আরেকটি। রাজকোট বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটক থাকতে হয়েছে আরেক স্পিনার রেহান আহমেদকে। সঠিক কাগজপত্র না থাকায় তাকে রাজকোটের হিরাসার বিমানবন্দর ছাড়তে দেওয়া হয়নি।

স্পোর্টস স্টার সোমবার জানায়, রেহানকে শুরুতে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ তার ভিসা ছিল শুধু সিঙ্গেল এন্ট্রির। ইংল্যান্ড ক্রিকেটাররা সিরিজের মাঝখানে আবুধাবিতে অবসর কাটাতে যাওয়াতেই এমন বিব্রতকর অবস্থার মুখে পড়েন রেহান।

অবশ্য দীর্ঘক্ষণ বিলম্বের পর স্থানীয় কর্তৃপক্ষ একটি স্বল্পকালীন সমাধানে আসতে পারায় লেগ স্পিনারকে পরে আর আটতে থাকতে হয়নি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য জানিয়েছে, সমস্যাটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো সমাধান হয়ে যাবে। সোমবারের মধ্যে ইংল্যান্ডের সফররত দল রাজকোটের টিম হোটেলে সন্ধ্যার মধ্যে হাজির হতে পেরেছিলেন।

এক সপ্তাহ আগে ভিসা জটিলতার মাঝে পড়েন শোয়েব বশিরও। তার ভিসা পেতে দেরি হওয়ায় ভারতে আসতে সপ্তাহ খানেক অপেক্ষায় থাকতে হয়েছিল। যে কারণে হায়দরাবাদ টেস্টে খেলতে পারেননি তিনি। পাকিস্তানি বংশোদ্ভুত বশির অবশেষে প্রথম টেস্টের চতুর্থ দিন অর্থাৎ ২৮ জানুয়ারি ভারতের মাটিতে পা রাখেন। তার আগে ছিলেন আবুধাবি। এখানে প্রাক সফরের অনুশীলন ক্যাম্প ছিল ইংল্যান্ডের। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম