সান্ত্বনার জয়ে অস্ট্রেলিয়া ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ আর প্রায় চার মাস পর। ঘরের মাঠের আসরকে সামনে রেখে তাই প্রস্তুতি নিতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে হতাশায় নিমজ্জিত হয়েছে প্রথম দুটি ম্যাচ হেরে। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়ছে ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার পার্থে দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তারা লক্ষ্য দিয়েছিল ২২১ রানের।

শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি উইন্ডিজের। ৭৯ রানে ৫ উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের রেকর্ড জুটিতে ৬ উইকেটে ২২০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা। টি-টোয়েন্টিতে এই উইকেটে রেকর্ড ১৩৯ রানের জুটি গড়েন তারা, ভেঙে দেন টনি উরা ও নর্মান ভানুয়ার ১১৫ রানের রেকর্ড। 

রাসেল ২৯ বলে ৪ চার ও ৭ ছয়ে ৭১ রানের তাণ্ডব চালান। ৪০ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন রাদারফোর্ড, পাঁচটি করে চার ও ছয় মারেন তিনি।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬১ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রেখে দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ৪৯ বলে তিনি ৮১ রান করে ফিরতেই ছন্দ হারায় অজিরা।

তাতে করে রান রেট বাড়তে থাকে। শেষ দিকে টিম ডেভিডের ১৯ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৪১ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় স্বাগতিকরা। 
রোস্টন চেজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। তার সঙ্গে আঁটসাঁট বোলিং করেন রোমারিও শেফার্ডও। 

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ১২ রানে থামেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের