ভাগনেকে তানজিদের সেঞ্চুরি উৎসর্গ, জয় ভাষা শহীদদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০ আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:১৩

হোম গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে খুলনা টাইগার্সের বোলারদের একাই শাসন করে ১১৬ রানের ইনিংস খেলেছেন। সেঞ্চুরি ছোঁয়া এই ইনিংসটি উৎসর্গ করেছেন ভাগনেকে। আর দলের জয়টি উৎসর্গ করা হয়েছে ভাষা শহীদদের।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এসে জুনিয়র তামিম জানিয়েছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি, এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবার সঙ্গে কথা হয়েছে। সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।'

বিপিএলে প্রতি ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলেন, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারছিলেন না তানজিদ। মঙ্গলবার খুলনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এসে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন যুব বিশ্বকাপজয়ী দলের এই ওপেনার। ক্যারিয়ারে যে কোনও স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটি তার প্রথম সেঞ্চুরি। এই সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন তার ভাগনেকে, ‘আমার ছোট একটা ভাগনে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন, মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’

মঙ্গলবার সেঞ্চুরি করে বিপিএলের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে গেছেন তানজিদ। শীর্ষে উঠে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি এভাবে, ‘এর আগেও আমি বলেছি যে, জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল, সেটাতে শট খেলেছি।'

বিপিএলে দুর্দান্ত খেলে নাঈম শেখ-এনামুল হক বিজয়রা জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে। বিশ্বকাপের পর তানজিদ আর সুযোগ পাননি। ৩৮২ রান নিয়ে তিনি আছেন শীর্ষে। তবে সুযোগ না পাওয়াতে কোন আফসোস নেই তার, ‘কখনোই আফসোস নেই। তারা যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা। আমি সেটাই করে যাবো, বাকি সব আল্লাহর ইচ্ছা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সাদমানের সেঞ্চুরি পূরণের আগেই শেষ দিনের খেলা
জাদেজার চার বছরের রাজত্বের সমাপ্তি, এক নম্বরে ইয়ানসেন
সর্বশেষ খবর
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো